ফাইল ছবি
রাতের মধ্যে ২০ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৯ জুন) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সোমবার রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫- ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন <<>>বাড়ছে নদীর পানি, বন্যার নিয়ে সতর্কবার্তা
এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































