Apan Desh | আপন দেশ

যেসব অঞ্চলে অতি ভারি বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ২০ জুন ২০২৬

আপডেট: ২০:৪৬, ২০ জুন ২০২৬

যেসব অঞ্চলে অতি ভারি বৃষ্টি হতে পারে

সারওয়াত সিরাজ ও তাপতুন নাসরীন। ছবি: কোলাজ/আপন দেশ

দেশের চার বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে।

এ অবস্থায় শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া থাকতে পারে।

আরও পড়ুন <<>> ৯ জেলায় ঝড়ের আভাস, সতর্কতা জারি

এছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এসময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: