Apan Desh | আপন দেশ

রাজধানীতে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৯, ২৮ মে ২০২৬

রাজধানীতে বৃষ্টির আভাস

ফাইল ছবি, আপন দেশ

ঈদের দিন সকাল থেকেই রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

 পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। 

আরও পড়ুন<<>>ঝুম বৃষ্টিতে শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৬০ সেলসিয়াস। একই সময় বাতাসে আদ্রতা চিল ৯১ শতাংশ।

বুধবার (২৭ মে) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এ ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়