Apan Desh | আপন দেশ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৭ মে ২০২৬

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

ছবি: আপন দেশ

সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকাগুলোতেও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

আরও পড়ুন <<>> দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এ ঝড় হতে পারে। এসময় বৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব জেলার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য এলাকাগুলোতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়