Apan Desh | আপন দেশ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৩৪, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামীরা

ছবি: আপন দেশ

দিনভর গুমোট আবহাওয়ার পর রাত গড়িয়ে ভোরের আলো ফুটতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (২৯ এপ্রিল) ভোরে শুরু হওয়া এ বৃষ্টি জনজীবনে খানিকটা স্বস্তি আনলেও, কর্মব্যস্ত নগরবাসীকে পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষেরা বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন।

সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে যানচলাচল ধীর হয়ে যায়। নিচু এলাকার কিছু রাস্তায় জলজট তৈরি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। অনেককে দেখা গেছে বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার ধারের দোকান বা ভবনের কার্নিশে আশ্রয় নিতে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বের হওয়া পথচারীরা ভিজে একাকার হয়ে যান। ছাতা হাতে থাকা যাত্রীদেরও জুতা ও পোশাক ভিজে যাওয়ায় ভোগান্তি কম ছিল না।

আরও পড়ুন<<>>সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকালের এ বৃষ্টি কেবল রাজধানীতেই সীমাবদ্ধ নয়। ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর উল্লিখিত অঞ্চলসমূহের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু