Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৮, ১২ এপ্রিল ২০২৬

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের

ফাইল ছবি

চৈত্রের শেষ সময়ে তীব্র গরম কিছুটা কমলেও দেশের তাপমাত্রা এখনও ৩৫ ডিগ্রির ঘরেই রয়েছে। এর মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী তিন দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে একই সময়ে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

সোমবার (১৩ এপ্রিল) একই সময় পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রোববারেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন <<>> ৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

এ সময়েও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে মাঝেমধ্যে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়