ফাইল ছবি
বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণত তাদের জন্য প্রযোজ্য হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা।
নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে। যেসব দেশের জন্য এ মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে তাদের তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের ০১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া হবে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিজিট ভিসায় এ সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম রয়েছে।
আরও পড়ুন<<>>সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশি আটক
অন্যদিকে, বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের জন্য সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তবে নতুন এ সিদ্ধান্তের প্রভাব মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ, ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা এর আওতাভুক্ত নয়।
মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এ ভিসা নীতি কার্যকর হওয়ায় পর্যটকদের আগের তুলনায় ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তনের মুখে পড়তে হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































