Apan Desh | আপন দেশ

সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

ছবি : সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩৬ বাংলাদেশিসহ মোট ৯৬ জনকে আটক করেছে ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ বসনিয়া ও হার্জেগোভিনার গ্রাদিসকা বর্ডার পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম সারাজিভো টাইমস ও ফার্স্ট বলকান মিডিয়ায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক খবরে বলা হয়, গ্রাদিসকা বর্ডার পুলিশ দেশটির কনফেডারেশন রিপাবলিকা সের্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (০২ সেপ্টেম্বর) দুটি পৃথক অভিযান চালিয়েছে। অভিযানে  ৯৬ জনের বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশের বরাতে খবরে বলা হয়, বুধবার বিকেলের দিকে বিস্ত্রিকা শহরে ৬৩ জনের সীমান্ত অতিক্রমের একটি চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানের এবং ২৩ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। 

আরও পড়ুন<<>>দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি

বসনিয়া ও হার্জেগোভিনার প্রসিকিউটর অফিসের দায়িত্বপ্রাপ্ত কৌঁসুলির নির্দেশনায় ঘটনাস্থল থেকে দুটি নৌকা জব্দ ও মানবপাচারে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

একই দিন রাতে বিস্ত্রিকা শহরে আরও ৩৩ জনের বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিরোধ করা হয়। ওই দলে ১৩ বাংলাদেশি, ১৮ জন আফগান ও ২ পাকিস্তানি ছিলেন।

কর্তৃপক্ষ বলছে, এসব ঘটনার বিষয়ে সার্ভিস ফর ফরেনার্স অ্যাফেয়ার্স-এর বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে। এছাড়াও মামলার আইনি কাজ প্রক্রিয়াধীন আছে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়