Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:১১, ২২ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়িতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় দিনে চলছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ।

বোরবার (২২ সেপ্টেম্বর) ধর্মঘটের দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

এদিকে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, অবরোধ কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত