Apan Desh | আপন দেশ

ফিফার পেজে জনপ্রিয় শিল্পী রাফার গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ফিফার পেজে জনপ্রিয় শিল্পী রাফার গান

ফাইল ছবি

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানটি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার ফেসবুক পেজে জায়গা করে নেয়। এবার সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী রায়েফ আল হাসান রাফার গাওয়া ‘আমি আকাশ পাঠাব’।

ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করা হয়েছে গানটি। ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, রোনালদো: বিস্ময়কর ও শ্রেষ্ঠ।

ফিফার রিলটি ফেসবুকে শেয়ার করে রাফা লেখেন, ধন্যবাদ ফিফা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন করে জেগে ওঠার জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। রোনালদো, তুমি সুন্দর।

‘আমি আকাশ পাঠাবো’ গানটি লিখেছেন শাফায়েত মনসুর রানা। সুর ও কন্ঠ দিয়েছেন রাফা। গানটি ২০১৫ সালে ক্লোজআপ কাছে আসার গল্পের একটি নাটকে প্রকাশিত হয়। পরে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের