Apan Desh | আপন দেশ

রিকশা

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতিমালা করতে যাচ্ছে সরকার। ঢাকা সিটিতে একটি বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যার অংশ হিসেবে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনা কেমন হতে পারে তা নিয়ে  পরীক্ষা-নিরীক্ষা চলছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী এমপি শওকত আরা আক্তারের নোটিশের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

০৯:০৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেয়ার পরিকল্পনা সরকারের

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেয়ার পরিকল্পনা সরকারের

সরকার ব্যাটারিচালিত রিকশা মহানগর (মেট্রো) এলাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিন বলেন, মহানগরের বাইরে তাদের অন্যভাবে পুনর্বাসন করা হবে যেন নতুন করে কেউ বেকার না হয়। মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু হাজার হাজার মানুষ এর সঙ্গে যুক্ত। দেশে বেকার সমস্যাও বেশি। তাই অটোরিকশাচালকদের পুনর্বাসন না করে রাতারাতি বেকার করে দিলে সমস্যা সৃষ্টি হবে। সে জন্য সরকার চেষ্টা করছে তাদের মহানগর এলাকার বাইরে অন্যভাবে পুনর্বাসন করতে। যাতে বেকারত্ব তৈরি না হয়, ট্রাফিকেরও কোনো সমস্যা না হয়।

০৮:০৫ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা জোড়া ও মাথার চুলের ব্যান্ড পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। গভীর রাতে ও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

০৮:২২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

জুলাই গণঅভ্যুত্থানের গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ বলেন, সংসদের অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবনে গিয়েছেন, তবে পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

১১:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement