Apan Desh | আপন দেশ

ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ১২ এপ্রিল ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

ফাইল ছবি, আপন দেশ

সিলেট নগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যেই শোরুমগুলো অপসারণ করতে হবে বলে জানিয়ে দেয়া হয়।

রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর সকল ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক/মিশুক/টমটম) দোকান, শোরুম ও ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ১৫ অক্টোবর তারিখের মধ্যে সিলেট মহানগর এলাকায় শোরুম থেকে সকল অবৈধ যানবাহন (ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সরিয়ে নিতে অনুরোধ করা হয়।  

আরও পড়ুন<<>>এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যানবাহন ব্যবসায়ীদের পক্ষ থেকে শোরুম স্থানান্তরের জন্য ৬ মাসের সময় প্রার্থনা করা হয়। সে মেয়াদ ১৪ এপ্রিল শেষ হতে যাচ্ছে। জনস্বার্থ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিলেট মহানগরীর ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক/মিশুক/টমটম) বিক্রয়ের প্রতিষ্ঠান ও শোরুম জরুরি ভিত্তিতে অপসারণ করা অত্যাবশ্যক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ব্যাটারিচালিত যানবাহন ব্যবসার দোকান, শোরুম ও ব্যবসায়ীগণকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, মঙ্গলবার (১৪ এপ্রিল) তারিখের মধ্যে সিলেট মহানগরীতে সকল ধরনের ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম যানবাহন ব্যবসার শোরুম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এ আদেশ বাস্তবায়ন করা না হলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের