Apan Desh | আপন দেশ

প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধসহ নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ১৯ মার্চ ২০২৫

প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধসহ নিহত ২

ছবি: আপন দেশ

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া অটোভ্যান চালক গুরুতর আহত হয়।

বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভূগোল গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৬৫) ও একই গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪২)। এছাড়া গুরুতর আহত অটোভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>পেছাল এসএসসির গণিত পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূগোল গ্রাম থেকে অটোভ্যান দুইজন যাত্রী নিয়ে পুনট বাজারে আসছিল। অপরদিকে প্রাইভেটকার বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ভ্যানের দুই যাত্রী।

এরপর স্থানীয়রা নিহতদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে যান। আর এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করলেও পুলিশ হাত থেকে চালককে ছিনিয়ে নিয়ে যান গ্রামবাসী। পরবর্তী সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালাই থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে ওই গাড়ি চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, প্রাইভেটকার ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের