Apan Desh | আপন দেশ

আকাশে কাকের ঝাঁক, আতংকে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৮, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৪:২৯, ২৬ মার্চ ২০২৬

আকাশে কাকের ঝাঁক, আতংকে ইসরায়েলিরা

ছবি : সংগৃহীত

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) শহরের আকাশ ছেয়ে যায় হাজার হাজার কালো কাকের ডানায়। বিশাল এ পাখির ঝাঁক যখন দিগন্তজোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর।

বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এ পাখির দল অন্তহীন চক্রাকারে উড়ছিল, তখন সে দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এ ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক।

ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সে মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই ‘অশুভ লক্ষণ’ বা ‘প্রলয়ের সংকেত’ হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি কোনো আসন্ন বড় বিপর্যয়েরই ইঙ্গিত। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জনৈক ব্যবহারকারী লিখেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়।

আরও পড়ুন<<>>হরমুজে ইরানের ‘টোল বুথ’: ফি দিয়ে চলছে তেলবাহী জাহাজ

শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের ‘বুক অফ রেভেলেশন’-এর ১৯:১৭ নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে, কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের এ ‘চলন্ত কালো মেঘ’ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্রেক করেছে।

পাখিদের এ অদ্ভুত আচরণ নিয়ে মানুষের ভীতি নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো ‘অগার’। এ পুরোহিতরা পাখির ওড়াউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কি-না কিংবা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কি-না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়