ছবি: আপন দেশ
রাজধানীর ডেমরার একটি বাড়িতে দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি দল। বাড়িটি পশ্চিম বক্সনগর নিঝুমবাগের গরীবের নেওয়াজ মসজিদ এলাকায়।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>মোদির আমন্ত্রণকে না বলল ঢাকা
ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি বোমা নিষ্কৃয় করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপরটিও নিষ্কৃয় করার কাজ চলছে।
এ ঘটনায় বোমাসহ একজনকে আটক করার কথা জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































