ছবি: আপন দেশ
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সচিবালয়ের করিডোরে সাপের বিষয়টি শুনেছি। সত্য ঘটনা।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর সেখানে আরও একটি সাপ দেখা যায়। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ
এদিকে, সচিবালয়ের ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে। এতে আতঙ্কিত বোধ করছেন তারা।
ভবনের ১৯ তলায় অফিস করেন এমন একজন প্রোগ্রাম অফিসার বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন, তিনি বলেন, নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সে ডিম থেকে বাচ্চা ফুটে এরা বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































