Apan Desh | আপন দেশ

ভূমিকম্প আতঙ্কে জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪০, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্প আতঙ্কে জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন<<>>আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ

তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সকল পরীক্ষা বন্ধ থাকবে। এসব অফিশিয়াল নোটিশে জানিয়ে দেয়া হবে।

এর আগে, ভূমিকম্প আতঙ্কে শিক্ষাথীদের নিরাপত্তার জন্য রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে ৪বার ভূকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় দুইবার ভূকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের ছিল কেন্দ্র ঢাকার বাড্ডা ও নরসিংদী। এদিকে এই মৃদু কম্পন থেকে বড় ভূকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু