Apan Desh | আপন দেশ

রকির হ্যাটট্রিকে ওমানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ২৭ নভেম্বর ২০২৪

রকির হ্যাটট্রিকে ওমানকে হারালো বাংলাদেশ

বাংলাদেশ ও ওমানের মধ্যেকার ম্যাচের একটি দৃশ্য

ক্রিকেটের বিশ্বকাপে নিয়মিত খেলে বাংলাদেশের পুরুষ ও নারী দল। লাল সবুজের ফুটবল দলের কাছে সেটি দুর আকাশের তারার মতই। এবার বাংলাদেশ হকি দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ওমানের মাসকাটে চলমান এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে শুভ সূচনা করে স্বপ্ন পুরণের পথে কোচ মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

 মঙ্গলবার (২৭ নভেম্বর) মাসকাটে রকিবুল হাসান রকির হ্যাটট্রিকে স্বাগতিক ওমানকে  ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন উঠতি তারকা রকি।

১০ দলের টুর্নামেন্টে সেরা পাঁচে থেকে আসন্ন অনূর্ধ্ব-২১ জুনিয়র বিশ্বকাপের টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এ কারণে ম্যাচটিকে  ‘অলিখিত ফাইনাল’ হিসেবে গন্য করেছিলেন বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ।

শেষ পর্যন্ত সেই ফাইনালে বাংলাদেশ দারুণ খেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এদিন বাংলাদেশ ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টারে ওমান একটি গোল শোধ করে।

আগামীকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।  গ্রুপের বাকি দুটি দল চীন ও মালয়েশিয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩