ছবি : আপন দেশ
মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার লোক নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। অক্টোবরে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের সময় বন্ধ হওয়া ওমানের ভিসা পুনরায় চালুর জন্য সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন <<>> রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবিতে ‘মহামান্য’,‘মাননীয়’ না লেখার নির্দেশ
এছাড়া ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান শামা ওবায়েদ। জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এরইমধ্যে ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন।
তিনি বলেন, মামলা দায়েরসহ তার ইতালিতে অবস্থানকালীন সব ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের কোনো প্রতিনিধি যাচ্ছে কি না, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































