Apan Desh | আপন দেশ

বাংলাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ছিলো: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ২ জুন ২০২৬

আপডেট: ২১:৩৭, ২ জুন ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ছিলো: মমতা

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিলো। এ হত্যাকাণ্ড সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এ হত্যা মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেফতার হলে সে খবর চেপে রাখতে খোদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বলেও জানান মমতা ব্যানর্জী। 

মঙ্গলবার (০২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসে এ বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর প্রায় একমাস পর বড় আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নামলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশের এক বড় খুনিকে এসটিএফ (স্পেশাল টাস্কফোর্স) গ্রেফতার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। তারপর তারা (খুনি) মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। তখন আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে। এটা এসটিএফের ক্রেডিট। তারপর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে ফোন করেন। 

আরও পড়ুন<<>>ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন

সাবেক মুখ্যমন্ত্রী বলেন, এতদিন তো আমি বলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বলছি। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি।

ধরনা সভার সামনে বসে থাকা অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক সে সময় চিৎকার করে বলে ওঠেন নামটা বলে দেন।

তখন তৃণমূল সুপ্রিমো বলেন, না বলব না দেশের স্বার্থে। (স্বরাষ্ট্রমন্ত্রী) বললেন, আপ থোরা বেঙ্গল পুলিশকে বলদো, এ বাত বাহার মে না যায় (আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দেন, এ কথাটা যেন বাইরে না যায়) এটি দেশের জন্য।

এরপরই মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ সরকার পরিবর্তন হলেও আমি তো সবটাই জানি। আমার হৃদয় তো একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়