Apan Desh | আপন দেশ

ঋণ

তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক বিতরণ

তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক বিতরণ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন স্থানীয় এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।

০৫:৫০ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে সুদের হার ওঠানামা জনিত ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীরা ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবেন। যার মাধ্যমে ভবিষ্যতের জন্য আগাম সুদের হার নির্ধারণ করে নেয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর ফলে আন্তর্জাতিক বাজারে সুদের হারের পরিবর্তনের কারণে আমদানিকারকদের ব্যয় অনিশ্চয়তা কমবে। বৃহস্পতিবার (০২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্স ভিত্তিক আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। 

০৪:৪৫ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে পরিসংখ্যান, কর প্রশাসন, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় এবং নিরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। গত বছরের ১২ জুন বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ ২৫ কোটি মার্কিন ডলারের এ প্রকল্প অনুমোদন করে।

০৬:৩৮ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সহায়তা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, বিদ্যালয় ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

০৮:২৭ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

‘ঋণ পরিশোধ না করার মানসিকতা থেকে বের হতে হবে’

‘ঋণ পরিশোধ না করার মানসিকতা থেকে বের হতে হবে’

আমাদের দেশে ঋণ নেয়ার পর তা পরিশোধ না করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ​মঙ্গলবার (১৯ মে) টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিআরডিবি যাতে আরও সুসংগঠিত হতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ​বাসাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান।

০৫:০২ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে আরও ৩৫ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সোমবার (১৮ মে) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এ অর্থায়ন অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে এলএনজি আমদানির মূল্য পরিশোধে সহায়তা করা হবে। বাংলাদেশ বর্তমানে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং সামগ্রিক জ্বালানি চাহিদা পূরণে আমদানিকৃত এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্য অস্থিরতা ও সরবরাহ ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

০৭:৫৬ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থায়নের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়ানো। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এ ঋণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরও শক্তিশালী করা হবে। এতে ঝুঁকি, বঞ্চনা ও দারিদ্র্য কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

০৩:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তায় প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৮:০৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যন এ প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, রাজশাহী বললেই বুঝায় পদ্মা নদী। এখন দূঃখজনক ব্যাপার হচ্ছে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রক্ষপুত্রই বলেন, যে নদীই বলেন, পানি আছে কোনো? কোনো পানি নাই, পদ্মা নদীর সঙ্গে যে খালগুলো আছে সেখানেও পানি নাই। আমাদের নদীতে পানি দরকার। এ এলাকার খালগুলো আমরা খনন করতে চাই। ধানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ করতে চাই। ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দেব। 

০৫:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

মান্নাকে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের নোটিশ

মান্নাকে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের নোটিশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে। বুধবার (০৩ ডিসেম্বর) শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত ওই নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। এবিএম নাজমুল কাদির জুলাই মাসের গণঅভ্যুত্থানে দায়ের হওয়া ৯ মামলার পলাতক আসামি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

১০:০২ এএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement