Apan Desh | আপন দেশ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩২, ৩০ অক্টোবর ২০২৬

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত  পৌনে ৩টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ ঊধর্বতন কর্মকর্তারা।

এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টার দিকে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সরকারপ্রধানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। সে বিলম্বের কারণে ঢাকায় পৌঁছাতে গভীর রাত হয়ে যায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

আরও পড়ুন<<>>পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়