Apan Desh | আপন দেশ

স্বাধীনতা দিবস

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে। 

০৭:১২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৬ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়। প্রত্যুষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। পরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

০৮:২২ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করছে। সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য পূরণে সবাইকে একযোগে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।

০৫:৪৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। বুধবার (২৫ মার্চ) ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) দেয়া এক বাণীতে এ সব কথা বলেন তিনি। বাণীতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা তারেক রহমান বলেন, ২৫ মার্চ ১৯৭১, গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে।

০৮:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবসে জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গণপূর্ত অধিদফতর ৬ ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধস্থল প্রস্তুত করার কাজ হাতে নেয়।  ইতোমধ্যে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত অধিদফতর। সে সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এবার জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তায় দায়িত্বে থাকছেন ৪ হাজার পুলিশ সদস্য। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধের পুরো অঞ্চল। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুলগাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।

০৪:০৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি

শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন। জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে। বুধবার (২৬ মার্চ) শহীদের প্রতি শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার সাভার স্মৃতিসৌধ। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলী।

১০:২১ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement