Apan Desh | আপন দেশ

কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ২৬ মার্চ ২০২৬

কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা হয়। দিনের শুরুতেই উপজেলা পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয় এবং রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন<<>>ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬ 

এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ এবং উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শারীরিক কসরত প্রদর্শনী শেষে শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়