Apan Desh | আপন দেশ

জাতীয় প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতি স্বাগত জানান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২৬ মার্চ ২০২৬

জাতীয় প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতি স্বাগত জানান প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে চলছে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট। 

জাঁকজমক এ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কয়ারে এলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ দেশি-বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক নেতা, আমন্ত্রিত অতিথি ছাড়াও কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট দেখতে জাতীয় প্যারেড স্কয়ারে এসেছেন হাজারো দর্শনার্থী। 

আরও পড়ুন : তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়