Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ২৬ মার্চ ২০২৬

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: আপন দেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৬ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়।

প্রত্যুষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। পরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

প্রধান অতিথি জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন <<>> ‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এরপর প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়