ছবি : আপন দেশ
বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।
পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে।
আরও পড়ুন : ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয় বাংলাদেশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































