Apan Desh | আপন দেশ

‘নতুন উদ্যোক্তাসহ শিল্প রক্ষায় বন্ড সুবিধা সহনীয় করুন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১৯, ৮ অক্টোবর ২০২৬

‘নতুন উদ্যোক্তাসহ শিল্প রক্ষায় বন্ড সুবিধা সহনীয় করুন’

ছবি : মো. খোরশেদ আলম

সরকারের বন্ড-সংক্রান্ত নীতিমালা ও সুবিধাগুলো আরও সহনীয়, সহজ ও ব্যবসাবান্ধব করার আহবান জানিয়েছেন SAS Active Synergy Textile Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম। এতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে হবে বলে আশবাদ ব্যক্ত করেন তিনি 

তিনি বলেন, দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে হলে বিদ্যমান শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বন্ড সুবিধাসহ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালা ও প্রক্রিয়া সহজ করা গেলে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ বাড়বে। এর ফলে দেশে নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। একইসঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করার পরামর্শ দিয়ে মো খোরশেদ আলম বলেন, শিল্পে বিনিয়োগ বাড়ানো শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়। এর সঙ্গে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, রফতানি আয় এবং সামগ্রিক উন্নয়ন সরাসরি সম্পৃক্ত। তাই শিল্প উদ্যোক্তাদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া জরুরি। 

আরও পড়ুন<<>>চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

তিনি আরও বলেন, বন্ড-সংক্রান্ত সুবিধা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা ও দীর্ঘসূত্রতা উদ্যোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এসব জটিলতা বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই প্রকৃত শিল্প উদ্যোক্তাদের জন্য বন্ড সুবিধা সহজ ও সহনীয় করার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশীয় শিল্প ও নতুন উদ্যোক্তাদের বাঁচাতে বাস্তবভিত্তিক শিল্পনীতি গ্রহণ করতে হবে। শিল্পবান্ধব নীতি ও সহজতর বন্ড সুবিধা নিশ্চিত করা গেলে দেশে বিনিয়োগের পরিমাণ বাড়বে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবেসহ অর্থনীতিতে ইতিবাচক গতি আরও শক্তিশালী হবে।

মো. খোরশেদ আলম আশা প্রকাশ করেন, সরকার শিল্প উদ্যোক্তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বন্ড-সংক্রান্ত নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। এতে বিদ্যমান শিল্পের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তারাও শিল্প স্থাপনে উৎসাহিত হবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়