Apan Desh | আপন দেশ

মোবাইল না দেয়ায় মাদরাসাছাত্রের আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ২ মার্চ ২০২৫

মোবাইল না দেয়ায় মাদরাসাছাত্রের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় মোবাইল না দেয়ায় অভিমানে নাঈম (১১) নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

রোববার (০২ মার্চ) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নাঈম উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ফরাজির ছেলে। সে স্থানীয় কে.ডি.এস দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নাঈমের বাবা বাদশা ফরাজি জানান, শনিবার (০১ মার্চ) তারাবির নামাজ শেষে বাসায় ফিরে ছেলে মোবাইল চায়। কিন্তু রাত হওয়ায় তাকে মোবাইল দেয়নি। এরপর সে অভিমান করে রুমে চলে যায়।

আরওপড়ুন<<>>আদালত চত্বর থেকে আ.লীগের ৫ নেতা গ্রেফতার

রোববার সকালে পড়তে ডাকতে গেলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch