Apan Desh | আপন দেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের হুমিকর অভিযোগ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৫ মার্চ ২০২৫

ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের হুমিকর অভিযোগ

বরগুনার আমতলীতে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ফাতিমা তুজ জোহরা  মৈতি নামে এক কলেছাত্রীরকে ধর্ষণের হুমকি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘটনায় বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। তিনি আমতলী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর অভিযুক্ত হলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান।

সংবাদ সম্মেলনে ফাতিমা তুজ জোহরা মৈতি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ইমরান খান ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালান। বিষয়টি নিয়ে গত ১৫ মার্চ আমতলী থানায় সাধারণ ডায়েরি করি। তবে ১৬ মার্চ সন্ধ্যায় ইমরান ও তার সহযোগিরা আমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ফাতিমা।

আরওপড়ুন<<>>নারীকে দলবদ্ধ ধর্ষণ-হত্যা: তিন যুবকের মৃত্যুদণ্ড

পরে আদালতে মামলা করেন তিনি। এরপর আদালত আমতলী থানাকে তা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. রিয়াজ মুন্সি ইমরান খানের অপকর্মে সহযোগিতা করে আসছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ফাতিমা।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch