কবি মোহন রায়হান।
আগামী ২ মার্চ কবি মোহন রায়হানকে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করার ঘোষণা দেয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার বেলা ১১টায় বাংলা অ্যাকাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































