Apan Desh | আপন দেশ

ইবিতে বাংলা অ্যাকাডেমির পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ২৮ জুন ২০২৬

ইবিতে বাংলা অ্যাকাডেমির পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা অ্যাকাডেমির ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা' প্রকল্পের আওতায় পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ কনফারেন্স হয়।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক রওশন আরার সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। সূচনা বক্তব্য রাখেন বাংলা অ্যাকাডেমির সচিব (অতিরিক দায়িত্ব) সমীর কুমার সরকার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা অ্যাকাডেমির প্রকল্প পরিচালক  মো. কামাল উদ্দীন আহমেদ। এছাড়াও কনফারেন্স আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসরিন আক্তার এবং অধ্যাপক ড. রশিদুজ্জামান। 

আরও পড়ুন<<>>৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

কনফারেন্সে আগত অতিথিবৃন্দ বাংলা অ্যাকাডেমির বিভিন্ন প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আহবান করেন। এছাড়া বাংলা অ্যাকাডেমিতে কোন কোন প্রক্রিয়ায় পাণ্ডুলিপি পাঠাতে হয় এবং পান্ডুলিপি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। 

এছাড়া বাংলা অ্যাকাডেমির দেশব্যাপী পাণ্ডুলিপি সংগ্রহ কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এবং প্রাপ্ত পাণ্ডুলিপি গুলোর প্রকাশনা ও সংরক্ষণের ব্যাপারে বিভিন্ন উদ্যোগের কথাও জানান বাংলা অ্যাকাডেমির প্রতিনিধিবৃন্দ।

এছাড়া কয়েক বছর আগে পাণ্ডুলিপি জমা দিয়েও পরবর্তীতে বাংলা অ্যাকাডেমির কোন সাড়া না পাওয়াসহ শিক্ষকদের বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাব দেন বাংলা অ্যাকাডেমি সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা সমীর কুমার সরকার। তিনি বলেন, সবসময় কাছাকাছি ধরনের বই প্রকাশের দিকে না যেয়ে কিছুটা তথ্যবহুল এবং বৈচিত্র্যময় বই প্রকাশে দেন তিনি। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বাংলা অ্যাকাডেমির প্রকাশনার ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকাসহ বিভিন্ন অসুবিধার কথা স্বীকার করেন। খুব দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠাবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement