Apan Desh | আপন দেশ

আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনীতে মির্জা ফখরুল

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ১২:৪৬, ২৫ জুলাই ২০২৬

আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনীতে মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে উদ্ভাবিত বিভিন্ন সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুলাই) আরডিএ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

এ সময় সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী । তিনি পল্লী উন্নয়ন, কৃষি এবং টেকসই উন্নয়নে সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন বগুড়া-৫ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

আরও পড়ুন<<>>কাঁচা মরিচের ঝালে ক্রেতার চোখে পানি

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আরডিএর উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি ও পল্লী উন্নয়নভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এসব উদ্ভাবনের বিস্তৃত প্রয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়