Apan Desh | আপন দেশ

খামেনি হত্যার কঠিন প্রতিশোধের অঙ্গীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১২, ১০ জুলাই ২০২৬

খামেনি হত্যার কঠিন প্রতিশোধের অঙ্গীকার ইরানের

ছবি : সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিস’র শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এ প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, এ জঘন্য হত্যাকাণ্ড কখনো ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এ স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে আনতে পারবে না।

ওয়াহিদি বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া এবং এ অপরাধের পেছনের কুশীলবদের শাস্তি দেয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে।

আরও পড়ুন <<>> পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়াও তার পরিবারের চার সদস্য এ হামলায় নিহত হয়।

নিহতের চার মাস পর, বৃহস্পতিবার (০৯ জুলাই) তার জন্মভূমি মাশহাদ নগরীতে তাকে দাফন করা হয়। খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধানের কাছ থেকে এ কঠোর প্রতিশোধের বার্তাটি দিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch