ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সবোর্চ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপরই মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে এখনও পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি তাকে। এমন অবস্থায় মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র।
সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
আল-হাদাথকে ওই সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে আর উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করে আসছেন।
আরও পড়ুন<<>>ইরানে বিলবোর্ডে ট্রাম্পসহ পরিবারের প্রতীকী কফিন
ইসরায়েলি নিরাপত্তা সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো নতুন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখে থাকেন।
পরিস্থিতি বিশ্লেষণ করে সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ বিভেদ অত্যন্ত গভীর এবং এটি খোদ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
এছাড়া ওই সূত্র জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলা চালালেও যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েল অংশ নিক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































