Apan Desh | আপন দেশ

খামেনি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪৯, ২৬ মার্চ ২০২৬

খামেনি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমার মনে হয়, দুনিয়ার কোনো শাসকই ইরানের প্রধান হতে চাইবেন না। ইরান আমাকে স্পষ্টভাবে জানিয়েছে, আমরা আপনাকে আমাদের পরবর্তী খামেনি হিসেবে চাই। কিন্তু আমি বলেছি, এটা আমার দরকার নেই। তোমাদের ধন্যবাদ।

ট্রাম্প আরও দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানে নেতৃত্বের সংকট তৈরি হয় এবং সে প্রেক্ষাপটেই তাকে এ প্রস্তাব দেয়া হয়।

তবে, এ দাবির পক্ষে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এবং বলেন, দেশটি বর্তমানে অস্থির অবস্থায় রয়েছে এবং ক্ষমতার কেন্দ্র নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধ বন্ধ করতে ইরান নেপথ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে, যদিও প্রকাশ্যে তা অস্বীকার করছে।

আরও পড়ুন <<>> আরও এক প্রণালি বন্ধের হুমকি ইরানের

এদিকে ইরানের রাষ্ট্রীয় অবস্থান ভিন্ন। তেহরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য কোনো সমঝোতার আগে তারা কয়েকটি শর্ত রেখেছে—যেমন ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা না হওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল আকার নিচ্ছে। টানা সামরিক চাপের মুখেও ইরান এখনও কঠোর অবস্থান বজায় রেখেছে এবং আপসের কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়