Apan Desh | আপন দেশ

ভাতা

জ্বালানি ভাতা নেবেন না বিদ্যুৎ মন্ত্রী

জ্বালানি ভাতা নেবেন না বিদ্যুৎ মন্ত্রী

জ্বালানি ভাতা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের অর্থ সাশ্রয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তার একান্ত সচিব (পিএস) কেয়ামউদ্দিন এক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দফতরে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জ্বালানি মন্ত্রীর পিএস এক চিঠিতে বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী শুক্রবার (০১ মে) থেকে জ্বালানি ভাতা গ্রহণ করবেন না। সরকারি অর্থ এবং জ্বালানি সাশ্রয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রীর পিএস জ্বালানি ও খনিজ সম্পদের প্রশাসন শাখাকে অনুরোধ করেছেন।

১১:৪৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা জানান। মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এ খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।

০৮:২৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আর্থিক সংকট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। এ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও বেতনকাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতনকাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে বলা হয়েছে, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া হবে, যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেয়া হবে।

০৫:৪৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

জুলাই শহীদ পরিবার-যোদ্ধাদের ভাতা শুরু মার্চে

জুলাই শহীদ পরিবার-যোদ্ধাদের ভাতা শুরু মার্চে

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। আগামী মার্চ মাস থেকে শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকা পাবেন। পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা করে ভাতা পাবেন তারা। আহত যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা ও অন্যান্য সুবিধা পাবেন। ইতোমধ্যে তাদের নামের তালিকা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থানে শহীদদের তালিকা সম্পন্ন করা হয়েছে।  তাদের জন্য সব ধরণের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

০৮:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement