Apan Desh | আপন দেশ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১২, ১০ নভেম্বর ২০২৬

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ছবি: আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন <> ফতুল্লায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, অর্ধশত শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সিবিএসের কারিগরি ত্রুটির কারণে আরটিজিএসের মাধ্যমে লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ সমস্যা সমাধানে কাজ চলছে।

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আরটিজিএসের মাধ্যমে আন্তব্যাংক লেনদেন ব্যাহত হতে পারে। তবে কখন নাগাদ লেনদেন স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়