Apan Desh | আপন দেশ

বিদেশি বিনিয়োগকারী

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি

ইস্টার্ণ রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে চুক্তি সই করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন।

০৫:৩৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেফতার

বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেফতার

রাজধানীর উত্তর বাড্ডায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপু গ্রেফতার হয়েছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) পোস্ট অফিস গলির একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী শুক্রবার উত্তর বাড্ডার ওই বাড়িতে হানা দেয়। পুলিশ জানিয়েছে, বাড়িটি গ্রেফতারকৃত মেহেদী হাসানের নিজের। তার তিনতলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র পাওয়া যায়। এছাড়া ৩৯৪টি গুলি ও ৮টি পিস্তলের ম্যাগাজিন জব্দ করা হয়েছে। অভিযানে একটি ২২ উজি মেশিনগান রাইফেলও উদ্ধার করা হয়। ডিএমপির বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার মেহেদী হাসানকে অস্ত্র, গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

০৮:৪৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

উচ্চ ‍মুনাফাতেও বঞ্চিত বিনিয়োগকারীরা, সিটি ব্যাংকের শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিকরা

উচ্চ ‍মুনাফাতেও বঞ্চিত বিনিয়োগকারীরা, সিটি ব্যাংকের শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিকরা

এক হাজার কোটি টাকার বেশি মুনাফা করেও সিটি ব্যাংক বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ কম দিয়েছে, যা বাজারে প্রশ্ন তুলেছে আর্থিক স্বচ্ছতা নিয়ে। ধারাবাহিক বোনাস শেয়ার ও কম নগদ প্রদানের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে শেয়ার বিক্রি করছেন। গত দুই বছরে তাদের শেয়ার ধারণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের অংশ বেড়েছে। দর বেড়ে গেলেও এ বিক্রি ইঙ্গিত দিচ্ছে ব্যাংকের ভবিষ্যৎ আর্থিক স্বাস্থ্য নিয়ে শঙ্কার। যদিও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক তা মানতে নারাজ।

০৮:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement