ইস্টার্ন ব্যাংক পিএলসির লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির পরিচালক আনিস আহমেদ তার বাবা ও ব্যাংকটির সাধারণ শেয়ারহোল্ডার এম গাজীউল হকের কাছ থেকে ১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৮৭৮টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন।
আরও পড়ুন<<>>সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন ৭৯১ কোটি টাকা
আগামী ২৯ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ারগুলো গ্রহণ করবেন এ পরিচালক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































