Apan Desh | আপন দেশ

মাইডাস ফাইন্যান্স সম্পদ বিক্রি করবে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৯, ৩০ আগস্ট ২০২৬

মাইডাস ফাইন্যান্স সম্পদ বিক্রি করবে 

মাইডাস ফাইন্যান্সের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স পিএলসির তিনটি বাণিজ্যিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বাজারদরে এসব সম্পদ বিক্রি করা হবে। তবে বিক্রয় কার্যক্রম সম্পন্ন করতে শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যে এ তথ্য জানানো হয়েছে। 

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে মাইডাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পদগুলো বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেয় পর্ষদ।

বিক্রির জন্য নির্ধারিত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডির নাহার গ্রিন সামিটে থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও আটটি গাড়ি পার্কিং। সম্পত্তিটির ঠিকানা হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে  শেয়ার বাজারে চলছে লেনদেন

 এ ছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলার একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করা হবে। সম্পত্তিটির ঠিকানা ৬২, জাকির হোসেন রোড, পূর্ব নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।

অন্য সম্পত্তিটি বগুড়া সদরের রংপুর রোডের বড়গোলা এলাকায় অবস্থিত জামিল শপিং সেন্টারের তৃতীয় তলার বাণিজ্যিক জায়গা। এর সঙ্গে একটি গাড়ি পার্কিংও রয়েছে।

কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী, তিনটি সম্পত্তিই প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে। তবে সম্পত্তি বিক্রির আগে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়