Apan Desh | আপন দেশ

দেড় ঘণ্টায় ৩৫৩ কোটি টাকা লেনদেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০২, ২৩ জুন ২০২৬

দেড় ঘণ্টায় ৩৫৩ কোটি টাকা লেনদেন 

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। মঙ্গলবার (২৩ জুন) প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬২ পয়েন্টে।

আরও পড়ুন<<>>উত্থানে লেনদেন চলছে

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৩ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টি, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement