Apan Desh | আপন দেশ

দেড় ঘণ্টায় ১৯১ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

দেড় ঘণ্টায় ১৯১ কোটি টাকা লেনদেন

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। বুধবার (০৯ সেপ্টেম্বর)  লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯১ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ ১১টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪২ পয়েন্টে।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৫৯০ কোটি টাকা

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়