Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২২, ৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।

আরও পড়ুন<<>>দেড় ঘণ্টায় ১৯১ কোটি টাকা লেনদেন

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়