ছবি : আপন দেশ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৪ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৫টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৮৭ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯১১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লাখ টাকা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































