Apan Desh | আপন দেশ

উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৯, ২১ জুন ২০২৬

উত্থানে লেনদেন চলছে

ছবি : আপন দেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে। রোববার (২১ জুন) লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ২৮৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। 

এ সময়ে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ১২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৮০ দশমিক ৫০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ দশমিক ৮১ পয়েন্টে। 

এ ছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ দশমিক ৮১ পয়েন্টে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর। 

আরও পড়ুন : সলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকো ফামার ২৩ কোটি ৩৫ লাখ টাকা, রবি আজিয়টার ১৩ কোটি ৯১ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের ১৩ কোটি ৫৮ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১১ কোটি ২১ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৯ কোটি ৩২ লাখ টাকা এবং সিমটেক্সের ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch