পূবালী ব্যাংকের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি-এর লভ্যাংশ কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নগদ লভ্যাংশ কমিয়ে বোনাস শেয়ার বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ১৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে মোট ছয়টি এজেন্ডা, যার মধ্যে একটি বিশেষ এজেন্ডা ছিল, শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
লভ্যাংশ সংক্রান্ত এজেন্ডা নম্বর ০২-এ “৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী লভ্যাংশ ঘোষণা” বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এ প্রস্তাবের অধীনে লভ্যাংশ কাঠামোয় আনুষ্ঠানিক সংশোধন আনা হয় এবং তা শেয়ারহোল্ডারদের অনুমোদনে সর্বসম্মতভাবে পাস হয়।
আরও পড়ুন<<>>দেড় ঘণ্টায় ৫১৭ কোটি টাকা লেনদেন
এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভায় ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছিল। তবে এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর সে কাঠামোয় পরিবর্তন আসে।
চূড়ান্তভাবে ২০২৫ অর্থবছরের জন্য ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদন করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংশোধিত লভ্যাংশ কাঠামো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































