Apan Desh | আপন দেশ

ডরিন পাওয়ারের তিন কোম্পানি একীভূত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৫২, ৮ জুন ২০২৬

ডরিন পাওয়ারের তিন কোম্পানি একীভূত হচ্ছে

ডরিন পাওয়ার কোম্পানির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেড তাদের তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ রোববার (০৭ জুন) অনুষ্ঠিত সভায় চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন্স লিমিটেড এবং ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন্স লিমিটেডের সঙ্গে ডরিন পাওয়ারের একীভূতকরণ সংক্রান্ত প্রস্তাবিত স্কিম অনুমোদন করেছে।

সূত্র মতে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে এ একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের সম্মতি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রয়োজনীয় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন (স্যানকশন) গ্রহণ করতে হবে।

আরও পড়ুন<<>>সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন

প্রস্তাবিত একীভূতকরণ সম্পূর্ণভাবে নগদ অর্থের (ক্যাশ কনসিডারেশন) ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

এ ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের নগদ অর্থ প্রদান করা হবে এবং কোনো ধরনের শেয়ার বিনিময় করা হবে না। ফলে ডরিন পাওয়ারের বিদ্যমান শেয়ারধারণ কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে কোম্পানি।

একীভূতকরণের মাধ্যমে সব পরিচালন সম্পদ ও কার্যক্রমকে একটি প্রতিষ্ঠানের আওতায় এনে আরও দক্ষ ও টেকসই ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

এর ফলে পরিচালন দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনা তদারকি জোরদার, প্রশাসনিক ও কমপ্লায়েন্স ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করা সহজ হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়