Apan Desh | আপন দেশ

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৩, ২১ মে ২০২৬

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

আরও পড়ুন<<>>সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২৬ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৪১ কোটি ১২ লাখ টাকা।

বৃহস্পতিবার দিনভর ডিএসইতে ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়