ছবি: আপন দেশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (২১ মে) প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৯ পয়েন্টে।
আরও পড়ুন<<>>দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৯ ও ১৯৮৬ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৪টি, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































